1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দক্ষিণ চট্টগ্রাম দোহাজারীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯২৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রামপ্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারীতে ১৪ হাজার পিস ইয়াবা সহ মো. মারুফ হোসেন (২১) নামের একজন আটক করেছে পুলিশ । হানিফ পরিবহনের এসি বাসের চালকের সহকারী ছিলেন গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী । এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ৭টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে চট্টগ্রাম_কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে। এসময় বাসের চালক রাঙ্গুনিয়া থানার দশমাইল এলাকার লাল মিয়ার ছেলে মো. আবছার উদ্দিন কৌশলে পালিয়ে যায়।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার

অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান এর তত্ত্বাবধানে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ দোহাজারী পৌরসভার সদরে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামুখি হানিফ পরিবহনের একটি এসি বাসে (ঢাকা মেট্রো- ব-১৫-৭০৮৪) তল্লাশী চালিয়ে মারুফ হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাসের বামপাশের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “আটককৃত মারুফ বাস চালকের সহকারী হিসেবে কাজের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো। সোমবার তাকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক বাস চালক কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে,

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট