1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

ময়লার স্তূপ ও পুকুরে লুকানো ছিল মাদক, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

  • সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়িতে চোলাই মদ ও গাঁজা মজুদের দায়ে মো. ওয়াসিম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুই মাদকসেবীকে সাতদিনের জেল ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছৈয়দ মোহাম্মদের বাড়িতে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় অভিযান চালানো হয়। ওয়াসিমের বাড়ির আশেপাশে ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা এবং পুকুরে প্লাস্টিকের বস্তায় রাখা ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক ওয়াসিম নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অন্যদিকে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইউসুফ তালুকদার বাড়ির জিয়া উদ্দিন আইমন (২৪) ও ৭ নম্বর ওয়ার্ডের আমির আলী বাপের বাড়ির তৌহিদ (১৯) মাদক সেবনের দায়ে সাতদিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের নিয়মিত অভিযান চলবে। কেউই ছাড় পাবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি ইউনিটের সহযোগিতায় মাদক বিরোধী এ অভিযান চালানো হয়। ধৃত ওয়াসিমের বসতবাড়ির আাশেপাশে ময়লার স্তুপে পলিথিনের মোড়কে লুকিয়ে রাখা ৮০০ গ্রাম গাঁজা এবং পুকুর থেকে প্লাস্টিকের পলিথিনের বস্তা ভর্তি ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওয়াসিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট