1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

ইসলাম কালজয়ী আদর্শ : এস এম লুৎফর রহমান

  • সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৪৭ পঠিত

মোঃ আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করেছে ইসলাম। জাহেলি যুগের জুলুম নির্যাতন ও বর্বরতাকে দূরে ঠেলে ইসলাম নিয়ে এসেছে সাম্য মানবিক মর্যাদা ও মানুষের অধিকার। ইসলামের এই মহান আদর্শের দিকে মানুষ পঙ্গপালের ন্যায় ছুটে এসেছে। ইসলাম হয়েছে সর্বকালের মানুষের কাছে কালজয়ী আদর্শ।

তিনি আজ নগরের একটি মিলনায়তনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি মো. আবু নাঈম সুজন-এর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন।

এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী আদর্শ হচ্ছে আল কুরআন। যে ব্যক্তি জীবনের প্রতিটি পদে কুরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারে সেই আসলই সফলকাম। ইসলামী অনুশাসন ব্যতীত আমাদের ব্যক্তি, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা ও কল্যাণ আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ (সা.) এর উম্মতকে মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের সামনে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিতের জন্য ইসলামের অনুসরণ ছাড়া বিকল্প নেই। ইসলামী আদর্শের একাংশ অনুসরণ করে এবং অপর অংশকে এড়িয়ে দুনিয়া ও আখেরাতে মুক্তি অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, ইসলাম শুধুমাত্র ব্যক্তিজীবনে সীমাবদ্ধ নয়। বরং ইসলাম ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি শৃঙ্খলে লতাপাতার ন্যায় জড়িয়ে আছে। সুতরাং ইসলামকে ঘরে বন্দি করে রাখলে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ হবে না। ইসলামকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমাদের কর্মক্ষেত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদেরকে কর্মক্ষেত্রে আদর্শ, সেবা ও সততার সাথে কাজ করতে হবে। দেশমাতৃকার সেবায় সততার চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। অন্তরে আল্লাহর ভয় ও পরকালীন জবাবদিহির অনুভূতি নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট