1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ ১জন’কে আটক করেছ পুলিশ

  • সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩৭ পঠিত

সুমন চৌধুরী, বান্দরবান সদর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা টেবলেটসহ আব্দু সালাম (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। আব্দু সালাম সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল নেতা বলে জানা যায়। অভিযানে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা টেবলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমাসরুরুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্তকেন্দ্রের পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে আব্দু সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার
(৩ জুলাই) সকালে তাকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আব্দু সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। গ্রেফতারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট