1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দুই কোটির চাঁদাবাজি, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চট্টগ্রাম নগর সদস্য সচিব নিজাম সাময়িক বহিষ্কার

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৩৫ পঠিত

এম,আনিসুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এর আগে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ‘মিথ্যা’ মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজাম উদ্দিন। শনিবার (৫ জুলাই) সকালে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর চিঠি দেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী। তিনি নগরের বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ জামালের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। চিঠিতে রিয়াজুল জান্নাত উল্লেখ করেন, কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নেজাম (নিজাম) উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ফাঁসানো হয়।
চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুরু হয় বৈছাআকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা।
এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বৈছাআর পক্ষ থেকে পাঠানো এক শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নোটিশ দেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এই নোটিশে আরও বলা হয়েছে, কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংগঠনের কারণ দর্শানোর নোটিশটি পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বৈষম্যবিরোধী নেতা নিজাম উদ্দিন। বলেন, ‘যথাসময়ে আমার জবাব কেন্দ্রে পাঠিয়ে দেব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট