1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

কবিতাঃ জনৈকের বৃত্তান্ত -উত্তম কে. বড়ুয়া

  • সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৯৫ পঠিত

জনৈকের বৃত্তান্ত
উত্তম কে. বড়ুয়া

বাহিরের আবরন দেখে কেউ জানে না,
প্রায় জনৈকের বৃত্তান্ত,
তাই জনৈকদের কি চাওয়া পাওয়া তা না বুঝে
সবাই ভাবে তারা নাকি মানুষকে করে বিভ্রান্ত।
আসলে প্রায় জনৈকের চায়, সবার ভেতর বিরাজ করুক,
মানবতা নৈতিকতা সৌভ্রাতৃত্ববোধের মূলমন্ত্র,
তার জন্য পৃথিবীতে এমন প্রয়াসে—
কোথায় না হয় যেন, কোন রূপ যড়যন্ত্র।
তবে সবার ভেতর দুঃখ কষ্ট হতাশা আছে,
কে বুঝে কার কত রকম সমস্যা,
কিন্তু সবার যাপিত জীবনের বৃত্তান্ত খুঁজতে গেলে
খোঁজ পাওয়া যাবে কখন পূর্ণিমা কখন অমাবস্যা।
তাই প্রায় জনৈকের বৃত্তান্তের
পৃথিবীতে কে রাখে কার খবর,
তার জন্য মানুষে মানুষে ক্রমান্বয়ে বৈষম্য বেড়ে গিয়ে
কারো মাঝে থাকছেনা মানবতা নৈতিকতা সৌভ্রাতৃত্ব নির্ভর।
তবে পৃথিবীতে প্রত্যেক মানুষের যার যার
ভালো মন্দ নানারকম থাকে বৃত্তান্ত,
আসলে যাদের জীবন থেকে যদি গ্রহণযোগ্য কিছু থাকে
তা কখনো লুফে নিয়ে হতে নেই বিভ্রান্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট