1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বাঘাইছড়িতে মারিশ্যা( ২৭ বিজিবির) অভিযানে আগর কাঠ জব্দ

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩১৩ পঠিত

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:

রাংগামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানযোগ্য আগর কাঠ জব্দ করা হয়েছে। গত ৭ জুলাই ২০২৫ তারিখ, মারিশ্যা ব্যাটালিয়নের অধীন প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের পাশ্ববর্তী এলাকায় ফাঁদ পাতা হয়।

অভিযানের একপর্যায়ে তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা ধাওয়া খেয়ে সঙ্গে থাকা চার বস্তা আগর কাঠ ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত আগর কাঠের ওজন হয় ১৮৫ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫৫ হাজার টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগর কাঠ একটি দামী ও সুগন্ধিযুক্ত বনজ সম্পদ, যা অবৈধভাবে পাচারের প্রবণতা রয়েছে। এ ধরনের কার্যক্রম রোধে বিজিবি’র এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট