1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

কোটিরও বেশি টাকার বার্মিজ সিগারেট জব্দ: বৈরী পরিস্থিতিতেও বিজিবির সফল অভিযান

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬০১ পঠিত

আনোয়ার হোছাইন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১১ বিজিবির টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট আটক করা হয়েছে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় মোট ১,১৪,৮৮০ (এক লক্ষ চৌদ্দ হাজার আটশত আশি) প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ০১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকায় টানা অভিযানের অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মাঝেও চৌকস টহলদল সফলভাবে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব সিগারেট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় এবং মালামাল ফেলে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ শাহরিয়ার জামান বলেন, “আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যে সীমান্ত পাহাড়ে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই সিগারেটগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে। এগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।” তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিজিবির এই ধরনের তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে, যা বেসামরিক সমাজে প্রশংসিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট