1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র সংঘ-এর নতুন কমিটি গঠন

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৬৩ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। এই গ্রামে রয়েছে একটি অরাজনৈতিক সংগঠন যা “মাতাব্বর পাড়া ছাত্র সংঘ” নামে পরিচিত।

বৃহস্পতিবার (৯জুলাই) রাত ৯ঘটিকায় আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ইয়াসিন আরাফাত এর নতুন বাসভবনে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইসলাম সাইফ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের মেম্বার ও কাশেম আলী মেম্বার পাড়ার সমাজ লিডার এবং অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোফাজ্জল হোসেন, মাতাব্বর পাড়া সমাজ লিডার ও অত্র সংগঠনের যুগ্ম উপদেষ্টা মোঃ হযরত আলী মাতাব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন,বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে আমাদের বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। ঐতিহ্যবাহী এই এলাকায় রয়েছে সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। যা “মাতাব্বর পাড়া ছাত্র সংঘ” নামে পরিচিত যে সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত করা হয়। এই সংগঠনটি এ অত্র এলাকার সকল ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণ,বিভিন্ন আনন্দ ভ্রমন,সামাজিক কার্যক্রম সহ নানান কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোচনা সভার শেষে পুরাতন কমিটি বিলুপ্তিকরন ও নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহিন আলম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নুর কবির’কে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে আমরা আরো একটি অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো ও মুসলিম ব্লক মাতাব্বর পাড়ার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এ জন্য এই এলাকার সকল অভিভাবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট