1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের বায়োজিদে স্ত্রীকে হত্যার পর মরদেহ খন্ড খন্ড করে পালালেন স্বামী

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৪৭ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করে পালিয়েছেন স্বামী। এসময় ওই গৃহবধূর মরদেহ টুকরো টুকরো করে ফেলে যান ঘাতক স্বামী সুমন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটি থেকে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা বেগমের বাড়ি নোয়াখালী। তার স্বামী সুমনের বাড়ি কুমিল্লায়। সুমন পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে প্রথমে জবাই করা হয়। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর থেকে সুমনের কোনো খোঁজ মিলছে না।

ওসি কামরুজ্জামান জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট