1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩১২ পঠিত

আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার (১২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে এক ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর জামে মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবসার হোসেন। বক্তারা ইসলামী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তারা ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত গণবিপ্লবে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
সম্মেলনের এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন মাওলানা ইকবাল করিম, সেক্রেটারি পদে মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা তোফাজ্জল হোসেন এবং অর্থ সম্পাদক পদে মাওলানা সুলতান আহাম্মেদকে মনোনীত করা হয়।
সম্মেলনের শেষ পর্বে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী সোলাইমান খান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। তাঁর দোয়ায় দেশ, জাতির জন্য মঙ্গল কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট