1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

সিএমপি’র স্থাপনা নির্মাণে জমি বরাদ্দ বিষয়ে সিডিএ’র সঙ্গে বৈঠক

  • সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৫৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর কার্যক্রমকে অধিকতর কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে সিএমপি’র প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন জমি বরাদ্দের বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মোঃ হাসিব আজিজ।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম এবং সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিএমপি’র অনুকূলে থানা ভবন, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, ডাম্পিং স্টেশনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে জমি বরাদ্দের প্রয়োজনীয়তা ও বাস্তবতা তুলে ধরেন কমিশনার।

তিনি বলেন—> “চট্টগ্রাম একটি বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শহর। এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হলে আধুনিক ও টেকসই অবকাঠামো অপরিহার্য। জননিরাপত্তা, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলা, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন পুলিশ কার্যক্রমের জন্য নির্দিষ্ট জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন।”

 

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নগরজুড়ে জনসংখ্যা এবং অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় পুলিশ বাহিনীকে চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর হতে হবে। এ জন্য আধুনিক সেবা ও কার্যক্রম পরিচালনায় নির্ধারিত জায়গায় প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন:
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম
সিডিএ’র বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা

সভায় চট্টগ্রাম নগরবাসীর সার্বিক নিরাপত্তা, সরকারের উন্নয়ন প্রকল্পে সহায়তা এবং জনস্বার্থে নিরাপত্তা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিএ ও সিএমপি সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষের আলোচনায় জমি বরাদ্দের বিষয়ে অগ্রগতি ও বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নিয়েও মতবিনিময় হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট