1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মোহছেন আউলিয়া মাজারের অফিস বাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ

  • সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩০২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়ার মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটি আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ করলেও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ জুলাই (মঙ্গলবার) রাত ১১টা থেকে ৯ জুলাই (বুধবার) ভোর সাড়ে ৪টার মধ্যে মাজার প্রাঙ্গণে অবস্থিত অফিস কক্ষের ভিতরে রাখা একটি কাঠের বাক্সের দুইটি তালা ভেঙে মোট ৯ লাখ ৮২ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া টাকার মধ্যে মাজারের অফিসিয়াল ফান্ড, এতিমখানার তহবিল, খাদেমদের ভাতা এবং মিলাদুন্নবীর আয়োজনে সংগৃহীত অর্থ ছিল। এসব টাকা গত ২০ জুন ওরশ থেকে হাদিয়ার টাকা বলে জানা যায়।

জানা যায়, চুরির আগের দিন রাত ১১টা পর্যন্ত অফিসে মিটিং করছিলেন মুতাওয়াল্লি। পরেরদিন সকালে এসে দেখে তালা ভাঙা, বাক্সে টাকা নেই।

ঘটনার খবর শুনে মাজার অফিসে দেখা যায় চারদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে এসব ক্যামেরা সেদিন সচল ছিলনা বলে জানান খাদেমরা। কেন মাজার কমপ্লেক্স, অফিসের সিসি ক্যামেরা সচল ছিলনা তার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত রহস্য।

এ বিষয়ে মাজারের মুতাওয়াল্লি, যুগ্ম মুতাওয়াল্লির যোগাযোগের চেষ্টা করলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অন্যান্য খাদেমদের সাথে কথা বললে তারাও মুখ খুলেনি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট