1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

অস্ত্র ও নগদ টাকাসহ আনোয়ারার এক ব্যবসায়ী গ্রেফতার

  • সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩২১ পঠিত

মোহাম্মদ আলবিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল নগদ টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আব্দুল মজিদ (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করে আনোয়ারা থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

আটকের সময় তার বাড়ির পাশে পুকুর ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুরস্কে তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আমরা বেশ কিছুদিন ধরে আব্দুল মজিদকে নজরদারিতে রেখেছিলাম। তার বিরুদ্ধে রাতে অস্ত্র এনে ভোরবেলা সেগুলো বিক্রি করার গোয়েন্দা তথ্য ছিল। আজ সকালে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার দেওয়া তথ্যমতে তার বাড়ির পাশে পুকুর ঘাট থেকে দেশী ও বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট