1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চট্টগ্রামের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু।

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হলের নয়তলা ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট