1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পাহাড়ে লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

  • সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩০৭ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় পাহাড়ের লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই)২৫ খ্রিঃ
বিকেলে লামা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেরাখোলা মুসলিম পাড়ার আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করে লামা বন বিভাগ। লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেনের নেতৃত্বে উদ্ধার অভিযানে বন কর্মচারী আব্দুল করিম ও স্থানীয় লোকজন। রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন জানান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে তারা মেরাখোলা মুসলিম পাড়া থেকে বানরটি উদ্ধার করি। আব্দুল মোমিন নামের স্থানীয় এক ব্যক্তি আগের রাতে বানরটিকে তাদের বাড়িতে পেয়ে আটক করা হয়।সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে আসছে এবং স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে।
বন্যপ্রাণী রক্ষায় পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের সচেতন করার ওপরও তিনি জোর দেন।গত এপ্রিলে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরও একটি লজ্জাবতী বানর উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছিল।
লামার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া বানরটি বর্তমানে তাদের হেফাজতে আছে এবং সুবিধাজনক সময়ে মাতামুহুরী রিজার্ভে এটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট