1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে নারী আহত চোখ ধাঁধানো টর্চের আলো, মরিচের গুঁড়া ছুড়ে ব্যবসায়ীকে ছিনতাই সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ।

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৬৬ পঠিত

আজ ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামেছবি: সংগঠনটির ফেসবুক পেজ থেকে নেওয়া

জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কে গাছ কেটে ফেলে অবরোধ করার চেষ্টার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাত চারটার দিকে উপজেলার সাধনপুর ও বৈলছড়ি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা হরতালের সমর্থনে এই চেষ্টা করেছেন বলে সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়েছে। তবে ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিস গাছগুলো সরিয়ে ফেলে।গাছ কেটে অবরোধের চেষ্টার ভিডিও ও ছবি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে প্রচার করা হলেও ছবি বা ভিডিওতে লোকজনের জটলা কিংবা বিক্ষোভের কোনো চিত্র দেখা যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, এই দুই সড়ক আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত। এটি দিয়ে সব সময়ই গাড়ি চলাচল করে। ভোররাত চারটার দিকে অবরোধের চেষ্টার পর এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুল খালেক দুপুরে  বলেন, ‘বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকা থেকে আমরা গাছ সরিয়েছি।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সড়কে গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। দুই–একজন করাত দিয়ে গাছ কেটে ছবি তুলে পালিয়েছেন বলে তাঁদের ধারণা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট