1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

লামায় মিরিঞ্জা পাহাড়ের ডেঞ্জার হিল রিসোর্টে পর্যটকের আত্মহত্যা

  • সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬৮ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে একজন পর্যটকের মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের আবু তাহেরের ছেলে।
গত মঙ্গলবার (২২ জুলাই)২৫ খ্রিঃ রাতের কোন এক সময় লামার মিরিঞ্জা ভ্যালি ডেঞ্জার হিল রিসোর্ট এর ১২ নম্বর কটেজে এ ঘটনা ঘটে। বুধবার (২৩ জুলাই)২৫খ্রিঃ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন।
সকাল ১০ঃ০০ টার সময় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়।
তারা বেড়ার কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে।
পরে তারা ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমন’কে জানালে মালিকপক্ষ পুলিশকে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ কটেজের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেটের দরজার উপরের রেলিংয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি।
নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গেছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট