1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাকলিয়ায় ওয়াশরুম থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৭৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে মহিউদ্দিন (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায়। তিনি ওই এলাকার মিছির বাপের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাকরিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন হাশেম ম্যানশনের নিচতলার একটি কক্ষের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই ম্যানশনের একজন ভাড়াটিয়া।

লাশ উদ্ধার করা বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে কিছু সন্দেহ থাকলেও তদন্তের আগে এ মূহুর্তে কিছু জানানো যাচ্ছে না।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট