1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বোয়ালখালীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ অনুষ্ঠান

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১১ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন উপস্থিত সকলে। পরে দ্বিতীয় পর্বে ‘সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার স. ম. মিজানুর রহমান, চরণদ্বীপ রজভিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, জুলাই যোদ্ধা জহিরুল আলম ও জুলাই কন্যা ইসমিয়া আক্তার।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট