1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে ঝুঁকিপূর্ণ ‘মাইল্লের পুল’, আতঙ্কে পথচারী

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লালার হাট ডিসি সড়কে রায়খালী খালের ওপর অবস্থিত ‘মাইল্লের পুল’ নামে পরিচিত সেতুটি এখন ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে। ব্রিজটির এক পাশে সৃষ্ট গর্ত ক্রমেই বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রতিদিন চলাচলকারী মনজুর নামের একজন জানান, প্রায় তিন-চার মাস আগে গর্তটি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা, অভিভাবকরা ও সাধারণ মানুষ। ব্রিজটির কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় সোনিয়া দত্ত বলেন, ‘আমার ছেলে-মেয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলে যায়। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই।’
অটোরিকশাচালক মো. ইউচুপ বলেন, ‘তিন-চার মাস ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। জানি না কখন কী হয়ে যায়।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সেতু মেরামতের দাবিতে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এখন অনেকেই ব্রিজটি বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন—যতদিন না এটি নিরাপদ করা যায়।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে গর্তটি ভরাট করার সুযোগ এখন নেই। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অনুদানের আবেদন করব। অনুদান পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল। এখন ভাঙনের ফলে খাল বড় হয়ে গেছে। সেই তুলনায় ব্রিজটি ছোট হয়ে পড়েছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট