1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৮৪ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার মিলনায়তন হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও মাদ্রাসার সুপার শাহাজাদা আব্দুল বারী সহ অভিভাবক,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অত্র মাদ্রাসায় শ্রেণী কক্ষ সল্পতার কারনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ বা শিক্ষা প্রকৌশল শ্রেণীকক্ষ নির্মান করে দেওয়া জন্য বক্তারা জোর দাবী রাখেন, এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন। মাদ্রাসায় জন্য উন্নয়ন মূলক কাজ করার আশ্বস্ত করেন নেতাকর্মীবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট