1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে মন্দির ফটকের তালা ভেঙে ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিয়ে গেছে চোরের দল।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

রিকশার মালিক নিখিল গুপ্ত বলেন, “ঘরে জায়গা না থাকায় পূর্ব খিতাপচর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের সীমানা প্রাচীরের ভেতরে প্রতিদিনের মতো রিকশাটি রেখেছিলাম। মঙ্গলবার রাত ১টা থেকে ২টার মধ্যে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে রিকশাটি নিয়ে গেছে। এই রিকশা চালিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় করতাম।”

নিখিলের এক ছেলে ও এক মেয়ে। ছেলে চতুর্থ শ্রেণিতে ও মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। এই রিকশা চালিয়েই তার ছেলেমেয়েদের পড়াশোনা এবং সংসার চলতো। গত বছর দেড় লাখ টাকা দিয়ে রিকশাটি কিনেছিলেন তিনি। এবিষয়ে থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট