1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর।

নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৯৩ পঠিত

বোয়ালখালী প্রতিনিধিঃ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের পাঠোন্নয়ন নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। আলোচনায় অংশ গ্রহণ করেন অভিভাবক খালেদা বেগম, মো. জসীম উদ্দিন, অসীম দাশ, মনছুর আলম, আমেনা বেগম, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামূল হক, প্রকাশ কুমার ঘোষ শিক্ষার্থী তাহজিম রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন – জাতি ও রাষ্ট্রের অগ্রগতির অপরিহার্য অনুষঙ্গ নারী শিক্ষা। নারীদের যতবেশি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব পরিবার সমাজ রাষ্ট্র ততবেশী উন্নত ও সমৃদ্ধ হবে। নারীদের পিছিয়ে রেখে রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব। নারী শিক্ষার মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব, যেখানে নারী-পুরুষ সকলে মিলে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। নারী শিক্ষা বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং অন্যান্য সামাজিক কুসংস্কার রোধ করতে সহায়ক। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন – শিক্ষা নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করে। শিক্ষিত নারীরা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকে, যা তাদের পরিবার এবং সমাজের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সভাপতি বলেন – নারী শিক্ষার মাধ্যমে নারীরা কর্মসংস্থানের সুযোগ পায়, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় ছিলেন শিক্ষার্থী নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, রাত্রী রায়, ইতি দে, হুমায়রা আদিবা ফাইরুজ, দীঘি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও শিক্ষাপোকরণ তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট