1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতি, সন্ত্রাসমুক্ত করে আধুনিক মডেল আসনে রূপান্তর করা হবে: চট্টগ্রাম ১৪ নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ চন্দনাইশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আনোয়ারা উপজেলায় আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদ সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ১৮ লক্ষ টাকার সিগারেট, মোবাইল ও বিউটি ক্রিম জব্দ খোলা চিঠি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পূর্বাশার আলো’র সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলে বক্তারা: রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোতয়ালীতে স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ,পলাতক তুষারকে ধরতে মাঠে পুলিশ

বাইশারীর রাঙ্গাঝিরিতে ৭ বছরের অপহৃত শিশু পুলিশের সফল অভিযানে উদ্ধার: আটক ১

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৩ পঠিত

আনোয়ার হোছাইন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় রাতের আঁধারে ৭ বছরের এক শিশুকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। তবে পুলিশি অভিযানে শিশুটি উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায় মুখোশধারী ৫-৬ জন অপহরণকারী। তারা টিনের দরজা ভেঙে ঘরে ঢুকে ৭ বছরের শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন অপহরণকারীরা ভিন্ন নম্বর থেকে শিশুটির মা শাহেদা বেগমকে ফোন করে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পরপরই বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল দুর্গম পাহাড়ে অভিযান চালায়। একপর্যায়ে এক অপহরণকারীকে আটক করা হয়। তার নাম রুহুল আমিন (২০), পিতা মো. হাসেম, মাতা রোকসানা বেগম, সাং–বৌঘাটা, ৬ নম্বর ওয়ার্ড, ঈদগড় ইউপি, রামু, কক্সবাজার।

আটক রুহুলের জবানবন্দিতে উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকে। বর্তমানে শিশুটি তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা অভিযান চালাই। একজনকে গ্রেফতার করে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে। অপহরণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয় ইউপি সদস্য এবং জনপ্রতিনিধিরা বলেন,”এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই, এই চক্রের সবাইকে আইনের আওতায় আনা হোক।”

শিশু অপহরণ ও মুক্তিপণের মতো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারে প্রশাসন নজরদারি বাড়িয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট