1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ডা. সেখ ফজলে রাব্বি’র সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

  • সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪০৪ পঠিত

 

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি’র সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা আজ ৭ আগস্ট বৃহষ্পতিবার দুপুর ২টায় নগরীর রয়েল রোডস্থ স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম নুর, আবছার উদ্দিন অলি, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, মোঃ শাহ আলম, রোজি চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় ডেঙ্গু, চিকনগুনিয়া, করোনা ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা হয়। ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এডিস মশা বাহিত এই রোগ দুটি থেকে বাঁচতে হলে মশা নিধনে এবং মশার বংশ বৃদ্ধিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য প্রয়োজন মশার আবাসস্থল ধ্বংস করা এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। তিনি আরো বলেন, সরকারী ও বেসরকারী হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে চিকনগুনিয়া পরীক্ষা করা হচ্ছে। এসময় সার্ক নেতৃবৃন্দ চট্টগ্রামে মহামারী আকার ধারণ করা ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট