1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বাকলিয়ায় মহিউদ্দিন হত্যার মূলহোতা চিহ্নিত মাদক ব্যবসায়ী সোবহান গ্রেপ্তার

  • সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৮১ পঠিত

এম,আনিসুর রহমানঃ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৩৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫ টা ৪৫ মিনিটে নগরের বাকলিয়া থানাধীন তত্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আরও জানিয়েছে, তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।”
সোবহান চট্টগ্রামের বাকলিয়া থানার তত্তারপুল নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং: ৩৬) দায়ের করেন। এরপর ১ আগস্ট প্রথম অভিযুক্ত মো. আসিবুল হক আসিফ এবং ৩ আগস্ট মো. সুমন (১৯)–কে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম প্রকাশ করে।
পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদক ও অস্ত্র আইনে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট