1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন চট্টগ্রাম নগরীর চকবাজারের কাচ্চি ডাইন’কে ৩ লাখ টাকা জরিমানা বসন্তের রোদে হলুদ স্বপ্ন, বোয়ালখালীতে সূর্যমুখীর হাসি মিনহাজুল ইসলাম চৌধুরী রানা একটি আস্থা, একটি সম্ভাবনা। সীতাকুণ্ড অবৈধ বালি উত্তোলন বন্ধে অভিযানে বাল্কহেড জব্দ, আটক চন্দনাইশে ডাকাতের গুলিতে মালিক নিহত, ৩টি গরু লুট

দেশীয় অস্ত্রসহ শাকিল ও সহযোগী আটক—অভিযানে উদ্ধার এলজি ও গুলি

  • সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার শ্বাসরুদ্ধকার অভিযানে পুলিশের ওপর হামলার মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগীকে আটক করা হয় এবং দেশীয় তৈরি এলজি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

অতর্কিত হামলায় এসআই গুরুতর আহতঃ গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের হয়। খবর পেয়ে রাত ১১টা ৫০ মিনিটে ওসি বন্দর থানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

এসময় ধারালো কিরিচ দিয়ে শাকিল বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় দুটি মামলা রুজু হয়।

তদন্তকালে জানা যায়, হামলার পর শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে ঢাকা পালানোর চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ভোর ৩টা ৫ মিনিটে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ টিম পতেঙ্গা থানাধীন সী-বিচ আউটার রিং রোডে অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ি থেকে শাকিলকে গ্রেফতার করে।

পরবর্তীতে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী ঈশান মিস্ত্রিরহাট খালপাড়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তার সহযোগী আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি লোহার কিরিচ উদ্ধার হয়। একই স্থানের কোণে লুকানো অবস্থায় পাওয়া যায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও তিন রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের বিরুদ্ধে ডিএমপি ও সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৩ জন আসামি গ্রেফতার হয়েছে।

অভিযানে সাফল্যের কারণে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন, এ ধরনের অভিযান এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট