1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত বাংলা ভাষা ও সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে শ্রদ্ধা

  • সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৫ পঠিত

চট্টগ্রাম, ২৭ আগস্ট ২০২৫ :

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ভাদ্র ১৪৩২ বাংলা) বিকেল ৫টায় নগরীর ডিসি হিলস্থ নজরুল স্কোয়ারে এই আয়োজনে কবির স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের পাঠশালা, চট্টগ্রাম। এতে উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক ও ইতিহাসের পাঠশালার পরিচালক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশ, কবি দেলোয়ার হোসেন মানিক, প্রকৌশলী ইমরান, নুরুল হুদা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির প্রেরণার উৎস। তাঁর বিদ্রোহী কবিতা, গান ও সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবমুক্তির বার্তা এবং ন্যায় ও সাম্যের আহ্বান পৌঁছে দিতে নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত রাখা হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট