1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

সমাজ অনুভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির কানুনগোর মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি

  • সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৭ পঠিত

 

বিশিষ্ট সেতার শিল্পী , শুদ্ধ সংগীত প্রচার প্রসার-প্রসারে নিবেদিত প্রাণ, সংগীতবোদ্ধা, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সুপরিচিত ও সমাজ সংগঠক মিহির কানুনগো মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। সমাজের সর্বক্ষেত্রে তাঁর অবদান স্মরণযোগ্য। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ও অনগ্রসর শ্রেণীর ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে তিনি প্রচুর অবদান রেখেছেন। তাই স্মরণ সভায় বক্তাগণ গভীর শ্রদ্ধার সাথে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রচার বিমুখ লোক ছিলেন, কিন্তু সামাজিক দায়িত্ববোধ ছিল অত্যন্ত প্রখর। গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার স্মরণ সভা আয়োজক পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সেতারশিল্পী সমাজ সংগঠক মিহির কানুনগো’র স্মরণানুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন উপরোক্ত কথাগুলো বলেন। কবি আশীষ সেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তাপস হোড়। আলোচক ছিলেন প্রফেসর রনজিত কুমার দে, দুলাল মজুমদার, প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রফেসর নারায়ণ চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক সুভাষ দে, সুভাষ ভট্টাচার্য, তাপস কান্তি দে, হরিপদ চৌধুরী বাবুল, সজল দাশ, সাজীব বৈদ্য, গৌতম দাশ, মাধাই চন্দ্র নাথ, প্রয়াত পরিবারের সদস্য শান্তনু চৌধুরী (কানু)। উপস্থিত ছিলেন সাংবাদিক অরুণ নাথ, বাচিক শিল্পী প্রণব চৌধুরী, শিমুল দাশ প্রমুখ। সভার শুরুতেই মিহির কানুনগো স্মরণে বিবেকানন্দ সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় শোক সংগীত পরিবেশিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট