1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা

রাজাপুরে আধা কেজি গাঁজা সহ দুই জন আটক

  • সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৫৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠীর জেলার রাজাপুরে আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন ঝালকাঠী জেলা গোয়েন্দা শাখা। এজাহার সূত্রে জানা যায়, আটক-দুই মাদক কারবারী সঞ্জয় চন্দ্র পাল (৩৫) ও রঞ্জন কুমার দাস (৩০)। এদের মধ্যে সঞ্জয় পাল পিরোজপুর সদর উপজেলার ০৬ নং শারিকতলা ডুমরীতলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর রানীপুর এলাকার বাসিন্দা ও রঞ্জন ০১ নং ওয়ার্ডের গুয়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক এর শ্যালক! ঘটনার বিবরনীতে জানা যায়, মঙ্গলবার অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও অভিজান পরিচালনাকালে মোঃ মইনউদ্দীন এর নেতৃত্বে একটি টিম সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর থানাধীন সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ী স্কুল সংলগ্ন ঝালকাঠী পিরোজপুরগামী মহাসড়কে মহাসিন ব্যাপারীর ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয় এর সময় তাদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত রঞ্জন ও সঞ্জয় সহ সঙ্গীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রঞ্জন ও সঞ্জয় পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যায় তাদের সাথে থাকা বাকী গ্যাং এর সদস্যরা বলে জানান এলাকাবাসী।
স্থানীয় উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রায়ই এরকম ঘটনা ঘটছে। ও এরা বেকুটিয়া ঘাটের ওপার থেকে আসেন। স্থানীয় মোঃ মহাসিন ব্যাপারী জানান এদের গতিবিধি সন্দেহজনক মনে হলে, তাদের পরিচয় জিজ্ঞেস করি। তখন তারা দুইজন লোক একত্রে দিলেন। এদের মধ্যে রঞ্জন তাকে শারিকতলা ডুমরীতলা ইউপি এর ০১ নং ওয়ার্ডের সদস্য ওমর এর শ্যালক বলে পরিচয় দেন ও উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি তার দাদু বলে পরিচয় দেন। অপর দিকে সঞ্জয় চেয়ারম্যান এর একনিষ্ঠ কর্মী বলে পরিচয় দেয়। মহাসিন বলেন এদের পরিচয় পাওয়ার পর আমি ওখান থেকে আমার দোকানে চলে যাই। তখন অপরিচিত আরো দুই জনকে তাদের পাশাপাশি দেখি এ ব্যাপারে ঝালকাঠী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মাইনউদ্দীন এর সাথে মুঠোফোনে কথা বললে তিlনি জানান ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজাপুর থানায় এজাহার দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট