1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় জুট কারখানায় ভয়াবহ আগুন

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় জুটের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ধুকে ধুকে আগুন জ্বলে উঠে। প্রথমে পূর্ব পাশের কোনা থেকে হালকা ধোঁয়া উঠে। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা কয়েকটি সেমিপাকাঘরেও আগুন লেগে যায়। সেখানের বসবাসকারীরা কোনভাবে প্রাণে বেঁচে যায়। পাশে থাকা আরেকটি ভবনে কোন ক্ষয়ক্ষতি না হলেও ভবনের বাসিন্দারা ঘর ছেড়ে নেমে আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আবাসিক এলাকার ভেতরে কি করে এমন কারখানা গড়ে ওঠে। এ থেকে কল্পলোক আবাসিক এলাকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দুটি পরিচালনা কমিটির ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৫ টায় অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়েছে। ১০ মিনিটের মধ্যে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তী ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার ফাইটাররা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া কারোর প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট