1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

অপহৃত ৬ মাসের শিশু ভিকটিম উদ্ধার ও ১ জন অপহরণকারী গ্রেফতার।

  • সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

ডবলমুরিং থানা পুলিশের অভিযানে অপহৃত ০৬ মাসের শিশু ভিকটিম উদ্ধার ও ০১ জন অপহরণকারী গ্রেফতার।
০১/১০/২০২৫ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা হতে ০৫.১০ ঘটিকার মধ্যবর্তী সময় যে কোন সময় ডবলমুরিং মডেল থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ীস্থ সাখাওয়াত এর ভাড়াঘর হতে অপহরণকারী সিমা আক্তার (৩২), পিতা- মৃত আব্দুল খালেক, স্বামী- ইসমাইল, সাং- ওমত নগর, শংকর পাড়, মেইন রোড, আব্দুল খালেকের বাড়ী, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম বাদী মোঃ রুবেল (২৭), পিতা- মোঃ হানিফ, মাতা- মনোয়ারা বেগম, স্ত্রী- সাথী আক্তার, সাং- জগন্নাতপুর, ভুইয়া, ৩নং ওয়ার্ড, পো- মন্দবাগ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া এর শিশু কন্যা রুবাইয়া আক্তার তানহা (০৬ মাস) কে কৌশলে অপহরন করে নিয়ে যায়। বাদী তাহার আত্মীয় স্বজন সহ ঘটনাস্থল বাসার আশপাশ ও পুরাতন বাসার আশপাশসহ সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তাহার শিশু কন্যার সন্ধান না পেয়ে গত ০১/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করে। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ ডালমুরিং থানা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।

উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হুমায়ুন কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায়, এবং ডবলমুরিং থানা অফিসার ইনচার্জ জনাব বাবুল আজাদের নেতৃত্বে এসআই/জাহেদ উল্লাহ জামান, এসআই/শহিদুল ইসলাম পারভেজ, এএসআই/আসলাম এর সমন্বয়ে ডবলমুরিং থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ইং ০৪/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১০ ঘটিকার সময় কুমিল্লা রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সিমা আক্তার (৩২) কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে আমার শিশু কন্যা ভিকটিম রুবাইয়া আক্তার তানহা (০৬ মাস) কে উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে গত ইং ০১/১০/২০২৫ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকা হতে ০৫.১০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ডবলমুরিং মডেল থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ীস্থ সাখাওয়াত এর ভাড়াঘর হতে বাদীর ০৬ মাসের শিশু কন্যা ভিকটিম রুবাইয়া আক্তার তানহা কে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায়। পরবতীর্তে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিত্তে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৭ তারিখ-০৪ অক্টোবর ২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ রুজু করা হয়।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট