1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

সীতাকুণ্ডের বায়োজিত- ফৌজদারহাট লিঙ্করোডে গরু বোঝাই ট্রাক লোট করতে ড্রাইভারকে গুলি করে হত্যা।

  • সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৮২৯ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুন্ড চট্টগ্রামঃ

১৬ জুলাই শুক্রবার ভোরে রাতের উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে এঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের গুলিতে ট্রাক চালক আব্দুর রহমান (৩৬) ঘটনাস্থলে নিহত হন। তিনি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের মোহাম্মদ বশির মিয়ার পুত্র জানা গেছে। জানা যায়, একটি গরুবর্তী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৯৭০) মাগুরা থেকে ১২ টি গরু নিয়ে চট্টগ্রামের আসার পথে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ব্রিজ পার হওয়ার পর গরু বোঝাই ট্রাকটির সামনে গিয়ে আরেকটি ছোট পিকআপ দিয়ে আটক করার চেষ্টা করে। এসময় ছোট পিকআপ থেকে ৫-৭ জন ডাকাত অস্ত্র ঠেকিয়ে ট্রাকটিকে থামাতে বলে। ড্রাইভার আব্দুর রহমান ট্রাকটি না থামালে ডাকাতরা ড্রাইভারের মুখে গুলি করে। সাথে সাথে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের অন্য যাত্রীরা চিৎকার শুনে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ট্রাকে করে গরু নিয়ে চট্টগ্রামে আসছিল। এদিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালককে ট্রাকটি থামানোর জন্য বলে। এসময় ডাকাতরা চালককে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্যে চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট