1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রাম মহানগরীতে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিটের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি – মো. আবদুল আলী

চট্টগ্রাম মহানগরীতে হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিক কল্যাণ ইউনিটের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) নগরীর সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ আদিল। তিনি বলেন, দেশের আইনব্যবস্থা কুরআনের আলোকে পরিচালিত হওয়া উচিত এবং কুরআনই দেশের সকল সমস্যার পরিপূর্ণ সমাধান দিতে পারে। তিনি আসন্ন নির্বাচনে কুরআনের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আইন সম্পাদক এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজি. নং-২২৪৭)-এর সভাপতি মো. সাব্বির আহমেদ উসমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।

সভাপতির বক্তব্যে মো. সাব্বির আহমেদ উসমানী বলেন, মানুষ এ দুনিয়ায় এসেছে ক্ষণস্থায়ী সফরের জন্য, আর চিরস্থায়ী ঠিকানা হচ্ছে পরকাল। জান্নাত অর্জন করতে হলে কুরআনের আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা মো. আব্দুস সাত্তার, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. তোফাজ্জল হোসেন, মো. শওকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট