1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্রকল্পে ৫ তলা দৃষ্টিনন্দন জামে মসজিদ কমপ্লেক্স নির্মানের সিদ্বান্ত, নগরায়নের স্বার্থে শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবী পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও ১; আটক ১ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম ওরফে ডিউক—কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত ডিউক শহরের বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার বরখানপাড়া এলাকায় র‌্যাব-৭ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আ.এম. মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গত ১ মার্চ সল্টগোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাবের আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত গোয়েন্দা অভিযানে ডিউককে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট