1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৬৪৫ পঠিত

 

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৬ তম বর্ষে সুবিধা বঞ্চিত, অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল ও কয়েকজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পিবিআই) চট্টগ্রাম জেলা আবু জাফর মোঃ ওমর ফারুক। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ।
বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিতে এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি ও বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, নুর নবী রাজু ও লায়ন হাবিবুল্লা চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন টিটু।
এই মানবিক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নুরুন্নবী মিয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি: নং – এস ১০০৬৮) জাতীয় মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের শীতবস্ত্র বিতরণ ২০২৫ এর ৩দিন ব্যাপী কর্মসূচিতে ইপিজেড ও বায়েজিদ থানা এলাকা সহ সমাপনী দিবসে ৩১ ডিসেম্বর নগরীর ডবলমরিং থানা এলাকায় সংস্থার নেতৃবৃন্দদের নিজস্ব অর্থায়নে মোট তিন শতাধিক সুবিধা বঞ্চিত,দুস্থ ও এতিমদের মাঝে কম্বল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট