1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৬ পঠিত

 


‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এবং “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে।

‎রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎আলোচনা সভায় বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবছার হোসেন, চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম রিজিয়ন রেঞ্জার ইসামা এবং গার্লস গাইড চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা।

‎আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি সমতাভিত্তিক ও উন্নত সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

‎তারা আরও বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে আরও বেশি সুযোগ তৈরি করতে হবে। সমাজে নারীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে শক্তিশালী প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। বক্তারা নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করা এবং নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎প্রতি বছর ৮ মার্চ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিবসে নারীদের অধিকার, মর্যাদা এবং সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরা হয়। এ বছরও বাঘাইছড়িতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট