1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

এপেক্স ক্লাব অব চিটাগং এর ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৩ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৯ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এনইএস এপেক্সিয়ান লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগং এর অতীত সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এপেক্সিয়ান নাসিম আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার এক অনন্য সময়। এই মাস আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি বলেন, এপেক্স একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন হিসেবে সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।
বিশেষ অতিথি এপেক্সিয়ান লিয়াকত আলী তার বক্তব্যে বলেন, রমজানের মূল শিক্ষা হচ্ছে আত্মসংযম ও মানবকল্যাণ। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এপেক্স সদস্যদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হয়ে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট