1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার” চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি, কিডনি রোগীদের সংবাদ সম্মেলন- ঝুঁকিতে ২৭৬ কিডনি রোগী

ফোন করলেই বাসায় পৌছে যাবে চিকিৎসক টিম নগরীতে চালু হল “মানবিক হাসপাতাল”

  • সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬৩৪ পঠিত

করোনা মহামারির শুরুতেই যিনি নানান সেবা নিয়ে মানুষের ঘরে ঘরে গেছেন সেই মানবাধিকার নেতা আমিনুল হক বাবুর ব্যাবস্হাপনায় এবার চালু হলো ‘মানবিক হাসপাতাল’।

আমিনুল হক বাবু বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) চট্টগ্রামের গভর্নর দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এর সামনে থেকে আনুষ্ঠানিক এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।এ সময় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর আল সাদাত দোভাষ সাগর, বিএমএর সদস্য ডাক্তার হোসাইন আহমেদ,তিলোত্তমা চট্টগ্রাম এর সাহেলা আবেদিন, খলিল জান্নাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান তৌহিদ ফয়সাল, পরিবর্তন ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান দিদারুল আলম, ব্যাবসায়ী নওশাদ হোসাইন, মানবাধিকার নেতা ইমদাদ চৌধুরী ও আবদুল হালিম।

ইতিমধ্যেই এই সেবায় করোনা যোদ্ধা হিসাবে যোগ দিয়েছেন ডাঃ নুরুল আশরাফ আশিক ও ডঃ রায়হান আহমেদ এবং সহযোগী হিসাবে সাথে আরো আছেন মোঃ মাঈনুদ্দীন হাসান।  এ দুজন বিশেজ্ঞ চিকিৎসকের তত্বাবধায়নে ভ্রাম্যমান এ মানবিক হাসপাতাল নগরীর যে কোন এলাকা থেকে ফোন পেলে সেখানে গিয়ে করোনা রোগিদের বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌছে দেবে।

আমিনুল হক বাবু  বলেন এখন থেকে প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্য্যন্ত চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত এলাকায় মানবিক হাসপাতালের দেওয়া নাম্বারে ফোন করলেই ডাক্তার পৌছে যাবেন রুগীর বাসায়।এই সেবা সম্পূর্ণ ফ্রী। বাই সিরিয়ালি পর্যায়ক্রমে রুগীদের বাসায় গিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে মানবিক হাসপাতাল।

উদ্বোধনের পর পরই আজ সন্ধ্যা ৬ টার পর্যন্ত মানবিক হাসপাতাল ৭টি বাসায় মোট ১৩ জন রুগীর চিকিৎসা সেবা দেওয়া সম্পন্ন করেছে।

<span;>সেবা পেতে যে সব নাম্বারে ফোন করতে হবে-০১৯৭১-৯৭২০০৫ ও ০১৯৭১-৯২০০৯।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট