1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান 

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৪৩ পঠিত

 

আনোয়ারা প্রতিনিধি (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে আনোয়ারার একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম রেফায়ী (র.) চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আল্লামা এ.এস.এম. ইউসুফ জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম আল মালেকী আল-কুতুবী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নুরুল কবির রানা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. তারেক মর্তুজা, সাদ্দাম হোসেন, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সেলিম এবং সাংবাদিক শেখ আবদুল্লাহ।

আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেন ওনার বড় ভাই ডাঃ তারেক মর্তুজার হাতে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আহাদুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,আনোয়ারা মানবসেনা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান ও প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মনির উদ্দিন খান।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিফজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট