1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

  • সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ পঠিত

 

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারক হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর স্মরণসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় গাউছিয়া কমিউনিটি সেন্টার-এ হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মরণসভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মাস্টার প্ল্যান উপস্থাপন, বাজেট বিশ্লেষণ ও অনুমোদন, উপদেষ্টা ও আয়োজক কমিটি চূড়ান্তকরণ, নিমন্ত্রণপত্র ও ব্যানারের লেখা অনুমোদন এবং স্মারক ম্যাগাজিন প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় স্মরণসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অর্থ ও বাজেট, আপ্যায়ন, প্রচার, স্বেচ্ছাসেবক এবং দাওয়াত কার্ড ও ব্যানারের লেখা নির্ধারণসহ বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুমিনুল হক মাস্টার, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, এনামুল হক মঞ্জু, মাহমুদুল হক মাস্টার, মোহাম্মদ নেছার আহমেদ, ফিন্যান্স সেক্রেটারি মো. আবুল কালাম জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস, মো. জয়নাল আবেদিন, মো. জহিরুল আলম, ডা. মোহাম্মদ আইয়ুব আলী হিরো, মোহাম্মদ দিদারুল আলম, আব্দুল গনি মেম্বার, সাদ্দাম হোসেন, মো. মানিক, আবুল কাশেম ও মো. শাকেরসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, হযরত মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.)–এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর স্মরণসভা যথাযথ মর্যাদায় আয়োজনের মাধ্যমে সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে হাইদগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি পবিত্র হজ (ওমরা) পালন শেষে দেশে প্রত্যাবর্তন করায় কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট