1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব

বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

  • সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৬ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, বেদখল হওয়া খাল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো চিহ্নিত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। যাতে ধান উৎপাদন বৃদ্ধি হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের হকখালী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কৃষকদের উপকার হয় এমন খাল খননের জন্য চিহ্নিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়ে এসময় তিনি আরও বলেন, এ কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে তাঁরই সুযোগ্য পুত্র মাননীয় তারেক রহমান পুনরায় বাস্তবায়ন করছেন।

কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কিলোমিটার উপজেলার করলডেঙ্গা-আমুচিয়া হকখালী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বিএডিসি সেচ প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো.মোশারফ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সহকারী প্রকৌশলী মো.বেলাল হোসেন, উপ-সহকারী মাসুদ আলম, ওয়ার্ক এসিস্ট্যান্ট আরজু রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট