1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫৭ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজান ২৬ইং উপলক্ষে মিরসরাইয়ের পূর্ব বালিয়াদি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা নেওয়ার মাস, এই পবিত্র মাসে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তারা আদর্শ ছাত্র ও যুব সমাজের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত মুসল্লিরা একসাথে বসে ইফতার করেন। ইফতারের সময় সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়, দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এছাড়াও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মানবতার কল্যাণ এবং সমাজের শান্তি কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বলেন, বর্তমান সময়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তরুণ সমাজ যদি মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন সাইমন বলেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী জানান, ভবিষ্যতেও তারা মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ যেমন অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষাসামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট