1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন

  • সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬৭ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম,সুফি সম্রাট মুফতি-এ-আজম হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক শাহ (ক.) হাফেজ নগরী মাইজভান্ডারী (ডাবল টাইটেল গোল্ড মেডেলিস্ট উর্দু আদীব) বাবাজান কেবলা’র ৩৮তম মহান বার্ষিক ওরশ গতকাল ২৪ মার্চ (মঙ্গলবার) হাফেজ নগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলের অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিদের মধ্যে রয়েছে ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত, রওজা শরীফ গোসল, ও গিলাফ ছড়ানো, নাতে মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম, মাইজভান্ডারী মরমী গান, ওয়াজ মাহফিল ও বিশ্ব জাহানের শান্তি কামনা করে মুনাজাত, এশা নামাজের পর উন্মুক্ত তাবারুক বিতরণ, ছেমা মাহফিল। হাফেজ নগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুফতি আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সিআইপি হেলাল খন্দকার, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল হক, সায়েম চেয়ারম্যান, জসীমউদ্দীন চৌধুরী মিন্টু, জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর মহিউদ্দিন, নওশা মিয়া মেম্বার, রফিক উদ্দিন আহমেদ,নিয়াজুর রহমান।
মোন্তাজেম শাহজাদা সৈয়দ আজওয়াদ রাহীমুল হক (রাহীন) হাফেজ নগরী। সার্বিক ব্যবস্থাপনায়:-আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট