1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

  • সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩০১ পঠিত

 

মোহাম্মদ আলবিন, আনোয়ারা প্রতিনিধি,চট্টগ্রাম

চট্রগ্রামের আনোয়ারায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আনোয়ারা  উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-১৩ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার জামান নিজাম। আনোয়ারা  উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরোয়ার জামান নিজাম বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহিদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করা—বৈষম্যহীন, জবাবদিহিমূলক, স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তোলা। বীর মুক্তিযোদ্ধাগণ নতুন প্রজন্মের জন্য আর্দশ প্রসঙ্গে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎস। মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের যে আদর্শ, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় আনোয়ারা উপজেলা  নির্বাহী অফিসার বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলার আকাশ রক্ত লাল হয়ে উঠেছিল। আর বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এদেশের দেশপ্রেমিক মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে আর ছিনিয়ে এনেছিল আমাদের এই স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও আনোয়ারা উপজেলা
ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার  আইয়ুব খান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভুমি দীপক এিপুরা ও আনোয়ারা থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধকালীন শহিদ পরিবারের সদস্যবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও শেষে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট