1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২০২ পঠিত

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ২৭ বিজিবি জোনের বিশেষ অভিযানে টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

‎রবিবার (২৯ মার্চ) বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল ২৮ মার্চ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় একটি টহল দল টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭.৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,৯৪,৪৭০ টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তৎপরতা বাড়ালেও বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে এসব কর্মকাণ্ড দমনে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট