1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি‘র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯১ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৪ এপ্রিল (শনিবার) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ১/১১-এর কুশীলব, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী নব্য রাজাকার অলি আহমদের সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কর্নেল অলিকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বক্তারা আরও বলেন, দেশনেতা তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তারা। পরে ঝাড়ু মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদু, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ওসমান গনি, হারুনুর রশিদ, সামশুল ইসলাম, দোহাজারী পৌরসভার যুদদলের আহবায়ক ইফতেখার উদ্দিন, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহবুব, দোহাজারী বিএনপি নেতা আমির হোসেন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোরশেদুল আলম মুন্না, ওরশেদুল আলম মিন্টু, পৌরসভার সাবেক কমিশনর নুরুল কবির, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম, সাবেক কলেজ ভিপি আবদু রউফ, ছাত্র নেতা এমএ হাসেম, যুবদল নেতা সেকান্দর বাদশা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সালাউদ্দিন প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট