1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ

  • সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট পশ্চিম পাড় এলাকা থেকে পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সালাম ছোটনকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আবদুস সালাম ছোটন জানান, প্রায় চারদিন আগে নগরের বায়েজিদ থানা এলাকার এক ব্যক্তি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাকে তুলে নেওয়ার হুমকি দেয়। এর চারদিন পরই তাকে অপহরণ করা হয়। পরে প্রায় ১৫ জন মিলে তাকে মারধর করে। এ সময় হামলাকারীদের অন্তত ৮ জনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে তিনি জানান।
তিনি আরও জানান, হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বোয়ালখালী উপজেলা যুবদল নেতা সিদ্দিক আজাদ রিহাদ জানান, কালুরঘাট এলাকা থেকে ছোটনকে তুলে নিয়ে বড়দিঘীর পাড়ের একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন ঘটনাটি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট