1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৪১ পঠিত

 

আজ ৫ এপ্রিল ২০২৬, রবিবার, নারায়ণগঞ্জ বন্দরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার দীর্ঘদিনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, অরাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আবুল কাশেম বাদশা সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা, হয়রানিমূলক মামলায় গ্রেফতার করার প্রতিবাদে ও অতি দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নারায়নগঞ্জ বন্দরস্থ জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার ছাত্র-শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থীরা এই শিক্ষানুরাগের নি:স্বার্থ মুক্তি কামনা করেন। সাথে সাথে এমন হয়রানিমূলক মিথ্যা মামলায় যেন কখনোই কাউকে আটক করা না হয় তা দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আলহাজ আবুল কাশেম বাদশা একজন শিক্ষানুরাগী, পরোপকারী ও অরাজনৈতিক ব্যক্তি। তিনি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সুতরাং এমন ব্যক্তিকে রাজনৈতিক মামলায় হয়রানি করার যুক্তিযুক্ত নয়। অতি দ্রুত তাকে মুক্তি দিয়ে এ হয়রানি থেকে মুক্তি দিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট